সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর পক্ষ থেকে ৭ দফা দাবিতে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় মহাসড়কে যানজট, সড়ক দখল মুক্ত, ভাটিয়ারী টোবাকো এলাকায় অবস্থিত পোর্ট লিংক এর কারণে সৃষ্ট যানযট নিরসন করা, ভাটিয়ারী বাস কাউন্টারের সামনে ধীরগতি যান চলাচলের কারণে সৃষ্ট যানযট নিরসন, মহাসড়কে উল্টোপথে সিএনজি, অটোরিকশাসহ সকল যানবাহন চলাচল বন্ধ করা, সড়কের উপর ভাসমান দোকান ও ফুটপাত থেকে দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত, ভাটিয়ারী এলাকায় রাস্তার পশ্চিম পাশে ডিভাইডার পুনঃস্থাপন, মাদামবিবির হাট এলাকায় রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ ও রাস্তার আইল্যান্ডে অবৈধভাবে মালমাল রেখে ব্যবসা বন্ধ করা এবং ভাটিয়ারী’র কার-মাইক্রো স্ট্যান্ড অন্যত্র সরিয়ে নেয়াসহ ৭ দফা দাবীতে সোমবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামকে উক্ত স্মারকলিপি দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর আহবায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক নওশাদ জামান নুর, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক ইসমাম, সদস্য সচিব শামীম, যুগ্ম সদস্য সচিব সাজ্জাদ হোসেন আসিফ, যুগ্ন সদস্য সচিব আসিফ শাহরিয়া, যুগ্ম সদস্য সচিব আশরাফ উদ্দিন রাব্বি, সদস্য মোঃ সাকিব, নাঈম উদ্দিন, সাদমান, জিতু শীল, আরাফাত হোসেন প্রমুখ।
















