শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শঙ্কর মঠ বোয়ালখালী শাখা কর্তৃক বস্ত্র বিতরণ

266

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শঙ্কর মঠ ও মিশন বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে আজ ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার মহাঅষ্টমীতে বিভিন্ন পূজা মন্ডপে গরীব ও অসহায় মানুষের মাঝে পূজার উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।

Advertisement

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ডস্থ আন্তর্জাতিক শঙ্কর মঠ ও মিশনের শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী।

এ সময় শঙ্কর মঠ ও মিশন বোয়ালখালী উপজেলার পক্ষে কর্মকর্তা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মঞ্জু রানী শীল, প্রকৌশলী কাকন শীল, ডা. মৃনাল কান্তি শীল, সুবল দাশ, ত্রিদীপ চৌধুরী, শিক্ষক সত্যপ্রিয় শীল, লিটন শীল, শিক্ষক প্রকাশ শীল, মিন্টু কুমার শীল, অর্ক শীল, প্রদীপ সূত্রধর, গৌতম চৌধুরী, আশুতোষ চৌধুরী, লিটন মহাজন, শচীন্দ্র শীল, প্রকৌশলী সৈকত শীল, সঞ্জয় দাশ, পল্লব শীল, নিমাই দে, রনধীর দে, অন্তর শীল, দিলীপ শীল, টিটু শীল, উত্তম শীল ছোটন, রূপক মিত্র, প্রকৌশলী অপু শীল, সনজিত শীল, সুজন শীল, বিপ্লব দাশ, এডভোকেট শ্রীকান্ত চৌধুরী, এডভোকেট ছোটন শীল (শিক্ষানবীশ), রিগ্যান শীল, শুভ দেব, রানা শীল অভি, শাওন চৌধুরী, জিকু শীল, মিটুন শীল, পুজা শীল, হৃদিতা শীল, কালী শংকর চৌধুরী, দীপ্তি চৌধুরী, প্রকাশ শীল ধনা, জয় চৌধুরী, রন কান্তি চৌধুরী, সুমন চৌধুরী, রনি চৌধুরী, সাজু চৌধুরী, মিটন শীল প্রমুখ।

Advertisement