সীতাকুণ্ড প্রতিনিধি ৫২তম গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে ফুটবল এবং হ্যান্ডবল প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়।
গত বৃহস্পতিবার সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলের ফাইনাল খেলা ও কুমিরা উচ্চ বিদ্যালয় মাঠে হ্যান্ডবল (বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। দুইটি ফাইনালেই উপজেলার মধ্যে ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। ফুটবলে (বালক) হ্যান্ডবলে (বালিকা) চ্যাম্পিয়ন হওয়ায় স্কুলের পক্ষ থেকে বুধবার (৮ অক্টোবর) সকালে স্কুল মাঠে ‘ট্রফি সেলিব্রেশন এর আয়োজন করা হয়। এসময় বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক – শিক্ষিকা এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুটবল ও হ্যান্ডবলে চ্যাম্পিয়নদের অভিনন্দন জানানো হয়।
হাজী তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন আহমেদ। স্কুলের ক্রিড়া শিক্ষক মোঃ নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক তিবির কান্তি বড়ুয়া, অভিভাবক সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন, শিক্ষক প্রতিনিধি মোঃ হারুনর, সদস্য মোঃ উসমান, মোঃ সোহেল, মোঃ সাঈম হাসান সানি, বাবু সুজন দাশসহ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক- শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।

















