সীতাকুণ্ডে জামায়াত আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

1872

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে মাসব্যাপী ‘জুলাই স্মৃতি” ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

Advertisement

শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে সীতাকুণ্ড উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনালে অংশ নেয় ২নং বারৈয়ারঢালা স্পোর্টিং ক্লাব বনাম পৌরসভা শহীদ রাসেল একাদশ।

খেলায় বারৈয়ারঢালা স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে জিতে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। গত ৮ আগষ্ট থেকে শুরু হওয়া উক্ত ফুটবল টূর্ণামেন্টে ১৬টি টিম অংশ নেয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শামসুল হুদার সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলামের পরিচালনায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা মিজানুর রহমান, মোঃ তাহের, এড.আশরাফুল রহমান, মিজবাহুল আলম, এড. ছিবগাতুল্লাহ খালেদ, শরিফুল ইসলাম  মাহবুবুর রহমান, শহিদুল ইসলাম, আলী আকবর, রায়হান উদ্দিন, জামাল উল্লাহ, জয়নাল উদ্দিন, আশরাফুল আলম ভূঁইয়া, কাজী জাহেদ ইমাম, সেলিম জাহেদী, সামছুল হুদাসহ উপস্থিত ছিলেন উপজেলা ৯ ইউনিয়ন ও পৌরসভার জামায়াতে ইসলামীর সকল আমীর ও সেক্রেটারিবৃন্দ।

Advertisement