সীতাকুণ্ডে ফ্রি চক্ষু শিবিরে সাড়ে ৪শ রোগীর চিকিৎসা সেবা

83

সীতাকুণ্ড প্রতিনিধি: লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড, লিও ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশ এর উদ্যেগে সীতাকুণ্ডে চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

Advertisement

শনিবার (২৫ অক্টোবর) সীতাকুণ্ডের ছোট কুমিরা এস. এ. চৌধুরী ইনস্টিটিউটে সকাল আটটা থেকে দিনব্যাপী রোগী দেখেন চিকিৎসকরা। এতে বিনামূল্যে প্রায় ৪৬০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং ৫৬ জন রোগীর চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর সিদ্ধান্ত নেন চিকিৎকরা। তাদেরকে আগামী ২৫ নভেম্বর চট্টগ্রাম লায়ন্স আই হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। ক্যাম্পে ফ্রি চক্ষু চিকিৎসা ছাড়াও ১৫০ জন ডায়াবেটিস এবং ১০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

অনুষ্ঠানে গভর্নর এডভাইজার লায়ন নূরুল আবসার চৌধুরীর সভাপতিত্বে এবং ক্লাব সেক্রেটারি লায়ন মুহাম্মদ আবুল হাসনাতের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন আহমেদ অপু (পিএমজেএফ)।

বিশেষ অতিথি ছিলেন প্রথম জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন (এমজেএফ), কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোর্শেদ, মোরশেদুল হক, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন মির্জা আকবর আলী চৌধুরী, রিজিয়ন চেয়ারপারসন-১ লায়ন নিশাত ইমরান, রিজিয়ন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) লায়ন গিয়াস উদ্দিন, জোন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ কামাল উদ্দিন ভূঁইয়া, জোন চেয়ারপারসন লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দৌজা, উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি লায়ন নাজিমুজ্জামান রাশেদ, ক্লাব ট্রেজারার লায়ন নুরখান, জয়েন্ট ট্রেজারার লায়ন আরাফাত ইলাহী, লিও ডিস্ট্রিক্ট ট্রেজারার লিও হোসেন মোহাম্মদ ইমরান নিকসন , জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লিও দেলোয়ার হোসেন, জোন ডিরেক্টর ইফতিয়াজ উদ্দিন ইফতি, প্রেসিডেন্ট এডভাইজার লিও জিয়াউল হক আরিফ, রিজিয়ন ডিরেক্টর লিও জামিল আল ফয়সাল, জোন ডিরেক্টর লিও আল হাসনাত মিনহাজ, ক্লাব প্রেসিডেন্ট ইসতিয়াক বিন ইমাম, ভাইস প্রেসিডেন্ট লিও ইকবাল হোসেন ইমন, লিও জাহাঙ্গীর আলম বাবলু, লিও আবু সুফিয়ান, ট্রেজারার লিও তানভীর মাহমুদ প্রমুখ।

Advertisement