আ.লীগের লকডাউনের প্রতিবাদে বাড়বকুণ্ডে যুবদলের বিক্ষোভ সমাবেশ

395

সীতাকুণ্ড প্রতিনিধি: আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, গাড়িতে অগ্নিসংযোগ ও লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদল।

Advertisement

বৃহস্পতিবার বেলা বারোটায় বাড়বকুণ্ডস্থ কাকলী ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহাসড়ক পদক্ষিণ করে পূনরায় কাকলী ক্লাবের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ডাঃ কমল কদর। উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য জহুরুল আলম জহুর, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি বদরুল আলম বদরুল, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা, উত্তর জেলা যুবদলের সদস্য লোকমান হোসেন রাকিব,.উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সাহাবুদ্দিন রাজু, মৎস্য দলের সভাপতি মোঃ ইলিয়াছ, মোঃ মোস্তাফিজুর রহমান হিরো, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরনবী সাইফুল, সেক্রেটারী একরামুল হক, বিএনপির নেতা মোঃ সেলিম রানা মেম্বার, আবু তাহের মেম্বার, খায়রুল্লাহ মেম্বার, খুরশেদ আলম কন্ট্রাঃ, মোঃ খোকন, জয়নাল ভূইয়া,আব্দুল আলিম, আহসান উল্লাহ, আবুল কালাম, মোঃ সাদ্দাম, মোঃ ফখরুল ইসলাম, মোঃ ইলিয়াছ, মোঃ আক্তরুজ্জামান আক্তার, মানিকসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলের নেতকর্মী।

সমাবেশে বক্তারা বলেন বলেন, “বাংলাদেশে গণতন্ত্র শেষ করে দিয়েছেন শেখ হাসিনা। তার দুঃশাসনে জনগণ অসহায় অবস্থায় জীবনযাপন করছে। বিএনপির হাজারো নেতা-কর্মীকে গুম, খুন ও কারাগারে পাঠিয়ে দেশকে এক ব্যক্তির দাসত্বে পরিণত করা হয়েছে। আমরা সেই অবিচারের বিচার চাই। জুলাই – আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যাবে না। শিগগিরই এই দুঃশাসনের অবসান ঘটবে।”

Advertisement