৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ১ হাজার ৮০৭ জন সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
Advertisement
বুধবার রাত ১১টার দিকে এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
তিনি বলেন, কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) ফল পাওয়া যাবে।
২০২২ সালের ৩০ নভেম্বর পিএসসি এ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
Advertisement

















