সীতাকুণ্ডে লরীর পেছনে ট্রাকের ধাক্কা, চালক নিহত

252

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের কুমিরায় লরির ধাক্কায় ইউনুস সর্দার(৫০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।

Advertisement

শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কুমিরাস্থ রয়েল গেটের কাছে নিউ রাজাপুর জামে মসজিদের সামনে মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত ট্রাক চালক ইউনুস সর্দার পিরোজপুর জেলার চিতলিয়া নাজিরপুর থানাধীন এলাকার শেখ বাড়ির বাসিন্দা মৃত আজহার সর্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, একটি পণ্যবাহী ট্রাক চট্টগ্রামের দিকে যাওয়ার সময় একইমুখি একটি লরিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। পরে মারাত্বক আহত অবস্থায় ট্রাক ওই চালককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে একটি লরীর পেছনে পণ্যবাহী একটি ট্রাক ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। গাড়ি দুইটি আটক করা হয়েছে।

Advertisement