সীতাকুণ্ড প্রতিনিধিই: লিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলছে। এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রামের সীতাকুণ্ডে কিছু অসাধু জেলে ছোট ইলিশ বা জাটকা শিকার করে নিধন করছে।
Advertisement
শনিবার বিকালে উপজেলা মৎস্য দপ্তর কতৃক অভিযানে ১নং সৈয়দপুর ইউনিয়ন এর গুলিয়াখালী ঘাট ও বশতনগর ঘাটে অভিযান পরিচালনা করে ৪টি ৫ হাজার মিটারের বেহুন্দি জাল জব্দ করা হয়। জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এছাড়া সীতাকুণ্ড পৌর সভার উত্তর বাজারে অভিযান চালিয়ে ২০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। এসব জাটকা নিকটস্থ এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য অফিসার মো: মোতাছিম বিল্লাহ্। তিনি বলেন, ২৫ সেন্টিমিটার অথবা ৬ ইঞ্চির কম প্রতিটি ইলিশ জাটকা বলে বিবেচিত হয়। জাটকা সংরক্ষণ, বিক্রয় অথবা মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ।
Advertisement
















