সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা মোতালেব হত্যায় ১৫০ জনকে আসামি করে মামলা

81

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনার দুই দিন পর ২৯ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের হয়েছে। মামলায় এক নাম্বার আসামি করা হয়েছে ইয়াসিন নামে একজনকে।

Advertisement

বুধবার (২১ জানুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন র‌্যাবের এক কর্মকতা।

মামলার বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৯ জানুয়ারি বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কিছু লোক র‍্যাবের দু’টো মাইক্রোবাসকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করছে এবং গাড়ির গ্লাস ভাঙচুর করছে, র‍্যাবকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালাচ্ছে।

হামলাকারীরা এক পর্যায়ে র‍্যাবের কয়েকজন সদস্যকে এবং র‍্যাবের অস্ত্র ছিনিয়ে নেয়। র‍্যাবের ওপর হামলার সময় হামলাকারীরা মসজিদের মাইকে গেট বন্ধের ঘোষণা দেয়। এসময় র‌্যাব কর্মকর্তা মোতালেবকে গুলি করে এবং পিটিয়ে হত্যা করে এবং আরো চারজনকে আহত করে।

Advertisement