ধানের শীষের সমর্থনে রোকন মেম্বারের নেতৃত্বে সলিমপুরে বিশাল গণমিছিল

731

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন মোঃ আসলাম চৌধুরীর সমর্থনে সীতাকুণ্ডের সলিমপুরে বিশাল গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার বিকালে যুবদল নেতা রোকন উদ্দিন মেম্বারের নেতৃত্ব বিশাল গণমিছিলটি সলিমপুর ইউনিয়নে্র ফকিরহাট থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক পদক্ষিণ করে জলিল স্টেশন এলাকায় এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণমিছিলে হাজারো নারী, পুরুষ, তরুণ, যুবকসহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ গ্রহণ করে। এসময় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। গণমিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, লায়ন মোঃ আসলাম চৌধুরী একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব নেতা। এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই বলে তাঁরা মন্তব্য করেন।

গণমিছিল শেষ সমাবেশে উপস্থিত ছিলেন লোকমান হাকিম, আনোয়ার, হোসেন, মঞ্জু, সেলিম, উদ্দিন মাহমুদ, জীবন, অপু, জসিম মিয়া, মোরশেদ, কাইয়ুম, জামাল, তানভীর, মূসা ইকরাম, মাহিদ, সোহেল সৈয়দ, রিমন, শহীদুল্লাহ, মাসুদ প্রমুখ।

Advertisement