জঙ্গল সলিমপুরে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত

488

সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ড উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড (আকবরশাহ, পাহাড়তলী আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোটের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার বিকালে অনুষ্ঠিত মাস্টার নুরুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ পদপ্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী।

তিনি বলেন, দাঁড়ি পাল্লা শান্তি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধের প্রতীক। আসন্ন নির্বাচনে জনগণ ঐক্যবদ্ধভাবে দাঁড়ি পাল্লার পক্ষে রায় দিলে একটি কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গড়াই এই আন্দোলনের মূল লক্ষ্য। এজন্য সবাইকে ভোটের মাঠে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

জঙ্গল সলিমপুর জামায়াতের সভাপতি আ ন ম মুহিবুল্লাহ’র’ পরিচালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার যুবাইর আহম্মেদ ভুইয়া, ইঞ্জিনিয়ার নুর নবীসহ উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ।

Advertisement