দুই দশক পর চন্দনাইশে অলির একক আধিপত্যে বড় ধরণের ধাক্কা

140

এম হেলাল উদ্দিন নিরবঃ চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া) আংশিক আসনে দীর্ঘদিনের আধিপত্য হারাল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। সাবেক মন্ত্রী কর্ণেল (অব.) অলি আহমেদ বীর বিক্রমের দুর্গ হিসেবে পরিচিত এই আসন। তার ছেলে অধ্যাপক ওমর ফারুককে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দিন আহমেদ।

Advertisement

বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী জসীম উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৪৯৩ ভোট। অন্যদিকে, এলডিপি মনোনীত ‘ছাতা’ প্রতীকের প্রার্থী অধ্যাপক ওমর ফারুক পেয়েছেন ৭৫ হাজার ৪৬৭ ভোট। মাত্র ১ হাজার ২৬ ভোটের ব্যবধানে এই আসনে পরাজয় বরণ করতে হয় অলির ছাতা প্রতীককে।

পরাজয়ের পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে অলির পতনের খবর। সে থেকে শুরু হয়েছে একেকটি ফেসবুক পোষ্টে ক্ষোভ প্রকাশের বার্তা। গেল ৫ আগষ্টের পর থেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ নানান অপকর্মের কথা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে এলডিপির ডজনখানেক নেতার ছবি দিয়ে পোষ্ট দিয়ে লিখেন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, অলি আহমদের ভাগিনা আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক আকতার হোসেন সহ গত ৫ আগষ্টের পর থেকে যেভাবে সাধারণ মানুষকে মামলা, চাঁদাবাজি সহ নানান অপকর্মের কথা ছড়িয়ে দেন ভুক্তভোগীরা।

নির্বাচনের ফলাফল পরবর্তী এক ভিডিও বার্তায় এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ এই ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তিনি অভিযোগ করেন, প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় এবং বহিরাগতদের মাধ্যমে বিকেল চারটার পর ভোটকেন্দ্রে ব্যালট বক্স ভর্তি করে পরিকল্পিত-ভাবে তার ছেলেকে হারানো হয়েছে। তিনি হাসিমপুর ও দোহাজারীর বেশ কিছু ভোটকেন্দ্রে কারচুপির সুনির্দিষ্ট অভিযোগ আনেন।

Advertisement