ফটিকছড়িতে মেলায় যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

116

ওবাইদুল আকবর রুবেল, ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে মেলায় যাওয়ার জন্য রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সাফায়েত আব্দুল্লাহ (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (১৬ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং পেলাঘাজী দিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফায়েত উপজেলার পাইন্দং ইউনিয়নের হাইদচকিয়া গ্রামের বাকর আলী মিয়াজির বাড়ির সালাহউদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিশু সাফায়েত পেলাঘাজী দিঘী এলাকায় মহাসড়কের পাশে মেলায় যাচ্ছিল। এ সময় বিবিরহাটগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নাজিরহাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মুহাম্মদ শাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

Advertisement