সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়ন এলাকায় যথাস্থানে ফুটওভার ব্রিজ নির্মাণ ও সড়কের ফুটপাত দখল মুক্ত করাসহ ৭ দফা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভাটিয়ারী এলাকায় মহাসড়কের পাশে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ভাটিয়ারী শাখা উক্ত মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি শেষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মিয়াকে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ৭ দফা দাবীগুলোর মধ্যে রয়েছে, ভাটিয়ারী এলাকায় অপরিকল্পিত ফুটওভার ব্রিজ সরিয়ে শহীদ মিনারের পাশে নির্মাণ, মহাসড়কের উভয় পাশ থেকে ভাসমান দোকান ও ফুটপাত দখলমুক্ত করা, বাস কাউন্টার জনবহুল এলাকা থেকে অন্যত্র জায়গায় স্থানান্তর করা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, বানুবাজার মাদ্রাসা ও জলিল বাজারের সামনে জেব্রাক্রসিং নির্মাণ, মাদামবিবিরহাট মাজার এর পাশ থেকে ফুট ওভারব্রীজ সরিয়ে শাহ্ জাহান উচ্চ বিদ্যালয়ের সামনে স্থানান্তর করা, ভাটিয়ারী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে উল্টোপথে চলা সিএনজি, অটোরিকশাসহ থ্রি হুলার যানবাহন চলাচল বন্ধ করা এবং ভাটিয়ারী এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের উভয় পাশে নির্দিষ্ট স্থানে পার্কিং এর সুব্যবস্থা করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ভাটিয়ারী শাখার সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন (আসিফ), মোঃ মানিক হোসেন, মোঃ নাদিম হায়দার, মোঃ নাঈম উদ্দিন, মোঃ আরফাতুল ইসলাম মুন্না, মোঃ সাকিব, ইমরান হোসেন, মোঃ ওবায়দুল হক ইসমাম, মোঃ সোহেল, মোঃ ইকরামুল হক, মোঃ রোহান, মোঃ আশরাফ উদ্দিন সাইমন, মোঃ সাইফুল, মোঃ নূর উদ্দিন, মোঃ লিও রানা, মোঃ সানি, মোঃ সাজ্জাদ, মোঃ সামিত, মোঃ তুষার, পাপ্পু মজুমদার প্রমুখ।

















