নগরের ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে করোনা আক্রান্ত বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও মেয়র মীর মোহাম্মদ নাসির উদ্দীন, নগর বিএনপি সভাপতি ডাঃ শাহাদাত হোসেনের মাতা বেগম শায়েস্তা খানম, আকবরশাহ্ থানা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ফাহিম আহম্মেদ চৌধুরী ও ওয়ার্ড বিএনপি নেতা আনিসুল ইসলাম রিয়াদের সুস্থতা কামনায় হযরত আছদ আলী শাহ (রাঃ) জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা কৃষক দল সাধারণ সম্পাদক বদিউল আলম বদরুল, আকবরশাহ্ থানা বিএনপির সহ-সভাপতি মহসিন তালুকদার, ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক সেলিম উদ্দীন, মোহাম্মদ শফি, সাবেক ওয়ার্ড ছাত্রদল সভাপতি মহিউদ্দিন চৌধুরী রিপন, বাবুল কৌম্পানি, শওকত আজমী, মোঃ শাহজাহান, জহির উদ্দীন বাবলু, মোঃ হোসেন, দিদার, নগর যুবদলের সহ-সাধারন সম্পাদক ফেরদৌস আলম, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মেজবাহ্ উদ্দীন চৌধুরী, নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আব্বাস উদ্দীন, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল আলম টিটু, যুগ্ম আহ্বায়ক মোঃ মোরশেদ, আকবরশাহ্ থানা ছাত্রদল নেতা তৌহিদুল আলম রুবেল, নগর ছাত্রদলের সাবেক সহ-স্কুল বিষয়ক সম্পাদক আসলাম আজমী হিমু, ওয়ার্ড ছাত্রদল নেতা হাসান মুরাদ মুন্না, মোঃ রানা, অপি, ইমন সহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
















