মিরসরাই ফুটবল উৎসবের খেলোয়াড় ড্র সম্পন্ন, ট্রফি উন্মোচন ৩ মে

1

মিরসরাই প্রতিনিধি: মিরসরাই ফুটবল উৎসব ও ক্রীড়া সংবর্ধনা ২০২৬ উপলক্ষে খেলোয়াড় ড্র অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ১০৩ জন খেলোয়াড়ের উপস্থিতিতে জাকজমকপূর্ণ পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

Advertisement

শুক্রবার (১মে) উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মহিউদ্দিন বাদল।

অনুষ্ঠানে ৬টি দলের সম্মানিত দল মালিকদের উপস্থিতিতে ড্র কার্যক্রম সম্পন্ন করা হয়। এতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

খেলার আয়োজক আবু নছর জানান, আগামী ৩ মে (রবিবার) সকাল ১১টায় মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন এমপির উপস্থিতিতে ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হবে।

এদিকে, আসন্ন এ ক্রীড়া উৎসবকে ঘিরে উপজেলার ক্রীড়াঙ্গনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজক কমিটি মিরসরাই উপজেলার সকল পর্যায়ের ক্রিকেট, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টের খেলোয়াড়দের উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

Advertisement