বাঁশবাড়িয়ায় সমুদ্র ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

49

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে সাঁতার কাটতে গিয়ে মো: মেহরাজ হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ী এলাকার গাজী ডিপো বাই-লেইনের মোশারফ আলীর ছেলে। এবং চট্টগ্রাম এমইএস কলেজে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বলে জানা গেছে।

Advertisement

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনা আহত হন সাব্বির (৩০) নামের এক যুবক।

স্থানীয় সুত্রে জানা যায়, বিকালে সমুদ্র সৈকতে মো: মেহরাজ হোসেন ও মো: সাব্বির নামের দুই বন্ধু বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। এ সময় দুজন ফেরি ঘাটের শেষ সীমানায় সাঁতার কাটতে সাগরে নামেন। জোয়ারের পানিতে সাঁতার কাটার এক পর্যায়ে মেহরাজ পানিতে তলিয়ে যেতে শুরু করেন। এ সময় তার বন্ধু সাব্বির তাকে রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করেন।

এসময় স্থানীয়দের চেষ্টায় দুজনকে উদ্ধার করা হয়। কিন্তু উদ্ধারের পরে সাব্বিরের জ্ঞান ফিরলেও মেরাজের জ্ঞান ফিরেনি। তাকে স্থানীয়রা সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাঁতার না জানার কারণে তারা দুজনেই ডুবে যাচ্ছিল।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement