স্বাস্থ্য কেন্দ্রে চুরি, পালানোর সময় দুজন আটক

42

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। চুরি করে পালানোর সময় স্থানীয়দের হাতে দুজন আটক হয়েছেন।

Advertisement

বুধবার (৬ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে আটক দুজনকে চোরাই মালামালসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রত্যয় বিশ্বাস জানান, ভোরে একদল চোর কেন্দ্র থেকে চারটি থাই গ্লাসের স্টিল ফ্রেম, একটি ফ্যান, চারটি অক্সিজেন মেশিনের মিটার এবং একটি অটো প্লাগ মেশিনের ঢাকনা চুরি করে।

পরে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে তাদের আটক করেন।

আটকরা হলেন— চান্দগাঁও কালুরঘাট এলাকার নুরন্নবী আকাশ (২৫) এবং শাকপুরা ইউনিয়নের পশ্চিম শাকপুরা গ্রামের মো. ইস্কান্দার (৩২)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক দুজনকে আদালতে পাঠানো হবে।

Advertisement