সীতাকুণ্ড চট্টগ্রাম: সীতাকুণ্ডে গাউছুল আজম মাইজভান্ডারী মাওলানা শাহ্ ছুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর দ্বিশত জন্ম বার্ষিকী ও চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ স্মরনে সেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপী সীতাকুন্ড দায়রা শাখায় (ডা. আহম্মেদুর রহমান বাড়ীতে ) উক্ত ক্যাম্প অনুষ্ঠিত হয়। মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি চট্টগ্রামের সহযোগিতায় ক্যাম্পে প্রায় ৩০ জন ডোনার রক্ত দান এবং ৬০ জন ব্লাড গ্রুপিং নির্ণয় করেন। এখান থেকে সংগ্রহ রক্ত বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটিতে জমা দেওয়া হবে। সে রক্ত থ্যালাসেমিয়া রোগী, ক্যান্সার আক্রান্ত রোগী এবং গরীব অসহায় মানুষের প্রয়োজনে ব্যবহার করা হবে বলে জানান আয়োজক কমিটি।
আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম রাহনুমায়ে শরীয়ত তরীকত আলহাজ্ব হযরত মওলানা শাহ ছুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) পৃষ্ঠপোষকতায় এবং আওলাদে রাসুল, নায়েব সাজাদানশীন ও মোস্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) র সার্বিক তত্ত্বাবধানে উক্ত রক্ত দান কর্মসূচি ও ব্লাড গ্রুপিং নির্ণয় ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের কর্মকর্তা, উপজেলা কার্যকরি সংসদের কর্মকর্তা এবং সীতাকুন্ড উপজেলার আওতাধীন সকল দায়রা শাখা, খেদমত কমিটির সদস্যবৃন্দ।

















