সীতাকুণ্ডে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

102

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় প্রায় প্রতিদিনই ছোট বড় সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। অতিরিক্ত স্পিড, বেপরোয়া গতি, ওভারটেকিং, উল্টো পথে চলাচল, পথচারীদের অসচেতনসহ নানা কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। এর থেকে পরিত্রাণসহ এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা, আইন প্রয়োগ ও প্রযুক্তির সঠিক ব্যবহারসহ সমন্বিত সামাজিক উদ্যোগের বিকল্প নেই। এই বাস্তবতাকে সামনে রেখে উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির সহযোগীতায় গতকাল বেলা ১১টায় সীতাকুন্ড উপজেলা কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সারা দেশের মধ্যে সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনা বেশি। প্রায় প্রতিদিনই ছোট বড় সড়ক দুর্ঘটনা লেগেই আছে। মহাসড়কের পাশে থাকা টার্মিনাল, বেপরোয়া গতির গাড়ি, উল্টো পথে চলাচল, ফুটওভার ব্রিজ ব্যবহারে অনিহা, অসচেতনতা, ফুটপাত দখলসহ বিভিন্ন কারণে এ উপজেলায় সড়ক দুর্ঘটনার কারণ বলে মতামত ব্যক্ত করেন বক্তারা।

নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী ও এলজিইডির সদস্য সচিব মোঃ আলমগীর বাদশাহ্ এর পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন, সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর, বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রকৌশলী মোঃ সোহেল, সীতাকুন্ড পলিটেকনিক কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাইদুল হক, ব্র্যাকের রোড সেফটি ম্যানেজার মাইনুল হোসাইন, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম সুমাইয়া ইসলাম, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি সদস্য মোঃ ইব্রাহিম খলিল নিশান, শ্রমিক সংগঠনের সেক্রেটারি মোঃ আলাউদ্দিনসহ উপস্থিত ছিলেন বিআরটিএ এর কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Advertisement