সীতাকুণ্ডে গ্রাম আদালত কার্যক্রমের জনসচেতনতা বৃদ্ধির ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

142

সীতাকুণ্ড প্রতিনিধি: গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে,স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভুমিকা শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের প্রচারনা বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম।

বোয়ালখালি উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সমন্বয়কারী আখি বড়ুয়া সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হাবিবুল্লাহ, সমাজ সেবা অফিসার লুৎফুন নেচ্ছা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহামিনা তামান্না, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা কো অর্ডিনেটর ইসমাইল আরাফাত, রেডিও সাগর গিরি স্টেশন ইনচার্জ সাংবাদিক সঞ্জয় চৌধুরী, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মানব কল্যাণ সংস্থা নির্বাহী পরিচালক আব্দুল মোতালেব, মেরী ক্লিনিক পরিচালক ইমান হোসেন স্বপন।

কর্মশালায় বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং স্থানীয় বিরোধ সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। “স্বল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। ​

কর্মশালায় স্থানীয় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Advertisement