সাতকানিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন ফ্যালকন এফসি

36

সাতকানিয়া প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহার আনন্দকে দ্বিগুণ করতে এবং যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী রাখার প্রত্যয়ে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ৬ নং ওয়ার্ড হাজী সফর আলী পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য ফুটসাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

​শনিবার (৩০ মে) বিকেলে স্থানীয় একটি মাঠে উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। ঈদ আনন্দের এই আয়োজনে পুরো মাঠজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় এবং বাঁধভাঙা উচ্ছ্বাস।

​বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় এলাকার দুটি শক্তিশালী দল—Falcon FC এবং Skytis FC। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠ গরম করে রাখে। দীর্ঘক্ষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর রক্ষণভাগের দেয়াল ভেঙে Skytis FC-কে ১–০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে Falcon FC।

স্থানীয় একজন ফুটবলপ্রেমী ​খেলা দেখে বলেন
​”দুই দলের খেলাই ছিল এককথায় অসাধারণ এবং দর্শনীয়। বল দখল থেকে শুরু করে পাসিং—কোনো দলই কাউকে একচুল ছাড় দিতে রাজি ছিল না। টানটান উত্তেজনার এই ম্যাচটি আমাদের ঈদের আনন্দকে সত্যিই দ্বিগুণ করে দিয়েছে।”

​এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজার তামাকুমণ্ডি লেইন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোছাম্মেল হক।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিব্বাড়ী শাহ মজিদি দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহমুদুল হক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আব্বাস উদ্দিন জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফরিদুল আলম, মোঃ শফিকুর রহমান, প্রবাসী নাসির উদ্দিন এবং তরুণ সমাজসেবক আসিবুল হক আসিফ সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে মোছাম্মেল হক বলেন
​”তরুণ সমাজকে অপসংস্কৃতি ও মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। হাজী সফর আলী পাড়া ঐক্য পরিষদ ঈদের এই দিনে যুবসমাজকে মাঠে এনে যে চমৎকার পরিবেশ সৃষ্টি করেছে, তা সত্যি প্রশংসনীয়। জয়-পরাজয় বড় কথা নয়, এই সম্প্রীতির বন্ধনই ফুটবল খেলার আসল সৌন্দর্য। আমি আশা করি, ভবিষ্যতেও তারা এমন আয়োজন অব্যাহত রাখবে।”

​সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করায় হাজী সফর আলী পাড়া ঐক্য পরিষদের নেতৃবৃন্দ খেলোয়াড়, রেফারি ও দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন
​”আমাদের মূল উদ্দেশ্য ছিল ঈদের ছুটিতে গ্রামের সব যুবকদের একত্রিত করে একটি সুস্থ বিনোদন দেওয়া এবং তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। ফাইনালে দুই দলই অত্যন্ত সুশৃঙ্খল ও পেশাদার ফুটবল উপহার দিয়েছে। সবার সহযোগিতায় আজকের এই আয়োজন সফল হয়েছে। আগামীতেও আমরা এলাকার কল্যাণে এবং যুবসমাজের উন্নয়নে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে যাব।”

​খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন অতিথিরা। চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Advertisement