উৎসবমুখর পরিবেশে মিরসরাই কৃষকদলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা

3

মিরসরাই প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল মিরসরাই উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (৩১ মে) বিকালে মিরসরাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিনের উপস্থিতিতে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

Advertisement

বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সম্মেলন আয়োজন কমিটির সদস্য জাহিদুল আবসার জুয়েল ও মিনহাজ উদ্দিন ভুইঁয়া টিটুর কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

প্রধান নির্বাচন কমিশনার সরওয়ার উদ্দিন সেলিম জানান, গত ১৬ মে থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা কার্যক্রম শুরু হয় এবং ৩১ মে রবিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। সভাপতি পদে ৩ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন তাদের মনোনয়নপত্র জমা দেন। আগামী ২ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহার অনুষ্ঠিত হবে। ৫ জুন চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী ১৩ জুন উৎসবমুখর পরিবেশে মিরসরাই উপজেলা কৃষকদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। একই দিন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেজবানি আয়োজন করা হবে। অনুষ্ঠানে কৃষকদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Advertisement