সীতাকুণ্ডে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

3

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে ব্র্যাকের আয়োজনে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার (২০জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ এর আয়োজনে উক্ত প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিক ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার—যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা-সম্পর্কেও অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

অনুষ্ঠানে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সিনিয়র অফিসার সেলস্ মোঃ কামরুজ্জামান খানের সভাপতিত্বে এবং মনিরুল ইসলামের পরিচালনায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ। প্রশিক্ষণের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের জন্য হাতে-কলমে শেখার সুযোগ রাখা হয়। কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বে চাষীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন।

Advertisement