সীতাকুণ্ডে নামাজরতবস্থায় মা-মেয়ের মুখ বেঁধে ডাকাতি, নিয়ে গেছে ১৫ ভরি স্বর্ণসহ ২লক্ষ টাকা

37

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মাগরিবের নামাজ পড়াবস্থায় এক পরিবারের সর্বস্ব লুট করে নিয়েছে ডাকাতদল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে লুট করে নেয় বাড়ির আলমারিতে থাকা অন্তত ১৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুইলাখ টাকা নিয়ে যায়। এসময় ডাকাত দল তাহেরা বেগম নামে বৃদ্ধকে কুপিয়ে জখম করে।

Advertisement

বুধবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভূইয়া সাহেবের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে তাহেরা বেগমের মেয়ে ইসরাত সুলতানা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানার অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।

তাহেরা বেগমের মেয়ে ইসরাত সুলতানা জানান, মাগরিবের সময় আমি আর আমার আম্মা নামাজে দাঁড়ায়, সেজদা দেওয়ার মূহুর্তে কয়েকজন যুবক কাপড় দিয়ে আমাকে এবং আমার মায়ের চোখ মুখ বেঁধে ফেলে। কিছু বুঝে উঠার আগেই আমাদের দুইজনকে একটি রুমে আটকে রেখে আলমারির চাবি দিতে বলে। চাবি দিতে দেরী হওয়ায় তারা আমার বৃদ্ধ মাকে ছুরি দিয়ে জখম আঘাত করে রক্তাক্ত করে। তারা আলমারি ভেঙে ১৫ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ দুইলাখ টাকা নিয়ে যায়। এসময় ডাকাত দল ঘরের কয়েকটি আলমারিতে কাপড়ও জিনিসপত্র তছনছ করে ফেলে। তাহেরা বেগম বলেন, মাগরিবের নামাজ পড়তে মা মেয়ে দাঁড়িয়েছি হঠাৎ করে চারজন মুখবাঁধা মানুষ আমদের দুইজনেকে কাপড় দিয়ে চোখ মুখ বেঁধে ফেলে। আমাদেরকে নামাজও শেষ করতে দেয়নি। তারা ৬ জনের মতো ঘরে প্রবেশ করে বাকিরা বাহিরে থাকে। ওই সময়ে আমাদের ঘরে কোন পুরুষ মানুষ ছিলনা। আমার আলমারি ভেঙে সব তছনছ করে ফেলে। আলমারিতে থাকা ১৫ ভরি স্বর্ণালঙ্কার, দুইলাখ টাকা নিয়ে যায়। ১৫ ভরি স্বর্ণের মধ্যে বহু বছরের পুরানো আমার বিয়ের স্বর্ণও ছিল। ডাকাতদল চাবি দিতে দেরি হওয়ায় আমাকে ছুরি দিয়ে হাতে জখম করে।

জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার এসআই মোঃ ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

মডেল থানার (ওসি) মহিনুল ইসলাম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ভুক্তভোগী পরিবার অজ্ঞাত মামলায় আসামী করে এজাহার দায়ের করেছেন। এব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement