হাটহাজারী

মীর হেলালের পক্ষ থেকে বন্যাদুর্গতদের মাঝে ৩,৫০০ কেজি চাল বিতরণ করলেন সালাউদ্দীন আলী

29

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের অসহায় ও পানিবন্দি মানুষের মাঝে ৩,৫০০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

Advertisement

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও হাটহাজারী সংসদ সদস্য এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নির্দেশ প্রদান করেছেন।

এই নির্দেশনার আলোকে শনিবার (১১ জুলাই) বিকালে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জরুরি চাউল ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন সালাউদ্দীন আলী।

ত্রাণ বিতরণকালে লায়ন সালাউদ্দীন আলী বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের নির্দেশনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দুর্যোগের এই সময়ে কেউ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হালদা নদীর পানি বৃদ্ধি পেয়ে নাঙ্গলমোড়াসহ হাটহাজারীর কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগের এ সময়ে বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্যসামগ্রীসহ প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে লায়ন সালাউদ্দীন আলী বলেন, “মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের নির্দেশনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দুর্যোগের এই সময়ে কেউ যেন খাদ্য ও প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে বন্যাদুর্গত পরিবারগুলোর পাশে থাকতে চাই।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে নাঙ্গলমোড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইউপি সদস্য ছগির মেম্বার, ইউপি সদস্য মোহাম্মদ আলী মেম্বার, ইউপি সদস্য মো. সেলিম উদ্দিন, মোহাম্মদ মাহফুজুর রহমান, মহিলা প্যানেল চেয়ারম্যান ফাতেমা বেগম, ইউপি সদস্যা নিলুফার ইয়াসমিন, ফাতেমা বেগম এই ছাড়া বিশিষ্ট রাজনীতিরবিদ জাহাঙ্গীর আলম মুন্সী, উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সেলিম হাসান, রবিউল আলম বুলবুল,তাজুল ইসলাম, বকতেয়ার ইসলাম বাচ্চু, যুবদলের সদস্য সচিব নজরুল ইসলাম, আহমেদ আরমান, গাজী রাসেল, চানমিয়া মাস্টার এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সুবিধাভোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে বন্যাদুর্গত পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং এ সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Advertisement