সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

19

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) সকাল ও দুপুরে উপজেলার সোনাইছড়ি ও বাড়বকুন্ড ইউনিয়নে পৃথক এ দুইটি দুর্ঘটনা ঘটে।

Advertisement

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকায় মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ৪২ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছে। তার নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

অপরদিকে একই দিন বেলা সাড়ে ১১ টার দিকে বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদ রোডের সামনে মহাসড়কে ঢাকামূখী লেনে বাসের ধাক্কায় জানে আলম জুনু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি ইউনিয়নের জুদারপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

বার আউলিয়া হাইওয়ে থানার এস আই মোঃ হাসেম আলী জানান, দুটি পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন অজ্ঞাত পরিচয় পাওয়া যায়নি। আর একজনের পরিচয় পাওয়া গেছে। দুটি লাস উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Advertisement