সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ছোট ভাইয়ের ইন্তেকাল

20

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর ছোট ভাই মোঃ আবুল কালাম (৪৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার দুপুর এক ঘটিকায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানান নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। মৃতুকালে তিনি স্ত্রী, দুই ছেলে,দুই মেয়ে, নাতি- নাতনিসহ অসংখ্য আত্নীয় -স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

Advertisement

মঙ্গলবার বাদে আছর হবিগঞ্জ জেলার মাধবপুর থানার নিজ বাড়ি সংলগ্ন জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর ছোট ভাই মোঃ আবুল কালামের মৃত্যুতে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এস এম ফোরকান আবু গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Advertisement