সীতাকুণ্ডের বিভিন্ন ত্রিপুরা পাড়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

32

সীতাকুণ্ড প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় ও সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার কুমিরা এবং সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

Advertisement

বুধবার দিনব্যাপী কুমিরা পাহাড়ে বসবাসরত, সোনাইছড়ির ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড় এবং বার আউলিয়াস্থ ফুলতলা এলাকায় পাহাড়ে বসবাসরত তিনশ ত্রিপুরা পরিবারের মাঝে উক্ত ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ত্রিপুরাবাসীদের মাঝে ওষুধ বিতরণ করা হয়।

সকাল থেকে উপজেলার বিভিন্ন দূর্গম পাহাড়ে বসবাসরত ত্রিপুরা পাড়ায় ত্রাণ নিয়ে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। এসময় তিনি টানা বৃষ্টিতে ত্রিপুরা মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করে তা মেরামতের আশ্বাস দেন।

এছাড়া বিকালে বার আউলিয়া খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও চাউল ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না, প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা রুবেল দাশ, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শোভন কান্তি ভৌমিক, সহকারী জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এড. আবদুর রহিম, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার মিত্রা বিশ্বাস, স্বাস্থ্য কর্মকর্তা নুরুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Advertisement