সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মসূচির আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যেগে উদ্যেগে এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো ও চট্টগ্রাম উত্তর বন বিভাগ কুমিরা রেঞ্জের সহযোগিতায় উপজেলার ১৩০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানকে ২০ হাজার চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে গাছের চারা বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করা হয়।
এসময় উপজেলার ১৩০ টি সামাজিক ও মানবিক সংগঠনকে সনদপত্র দেওয়া হয়।
আয়োজকরা জানিয়েছেন প্রথম দফায় ২০ হাজার চারা বিতরণ করা হলেও পর্যায়ক্রমে আরো ৩০ হাজার ফলজ, বনজ, ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।
সমাজ কল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পলাশ চৌধুরীর সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। গাছ বায়ুুম-ল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে ও অক্সিজেন ছেড়ে দিয়ে তাপমাত্রা কমায়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অত্যন্ত কার্যকরী। পরিবেশের ভারসাম্য ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিনত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর পি.এইচ.টি সেন্টার তত্ত্বাবধায়ক মো: শহীদ উল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রাজু কামাল, সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, আলহাজ্ব এ কে এম মসিউদদৌলা, সাংগঠনিক সম্পাদক লায়ন এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন, সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু জাফর মোহাম্মদ ছাদেকসহ উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ তিনশতাধিক সমাজকর্মী।
















