সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত

58

সীতাকুণ্ড প্রতিনিধি: রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।

Advertisement

রবিবার (১৬ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে একটি র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে দুইজন সফল মৎস্য চাষী এবং ১ জন মৎস্যজীবিকে পুরস্কার প্রদান করা হয়।

উপজেলা মৎস্য অফিসার মোঃ মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে এবং রাসেল দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাহ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো: আলতাফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার প্রানবেশ মহাজন, সমবায় অফিসার মঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মৎস্য সম্পদের সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্যজীবীদের জীবনমানও উন্নত হবে। মাছ আমাদের দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস।

Advertisement