শীতলপুরস্থ আবুল কাসেম রাজা উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

51

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরস্থ আবুল কাসেম রাজা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী, প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পড়ালেখার পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্য অন্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আবুল কাশেম রাজা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী।

সহকারী শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাসেম রাজা উচ্চ বিদ্যালয় ও কাসেম রাজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এম.এ কাসেম রাজা, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ সেকান্দর হোসাইন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৃপ্তি রানী ধর, শিক্ষক মোঃ আতিকউল্লাহ, অভিভাবক প্রতিনিধি গোলাম মোস্তফা, আকতার উদ্দিন বাবুলসহ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে বিভিন্ন শ্রেণিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং অতিথি ও শিক্ষক- শিক্ষিকাদের মাঝে ক্রেস্ট পুরস্কার বিতরণ করা হয়।

Advertisement