চট্টগ্রাম মহানগরীর ২০ নম্বর দেওয়ানবাজার ওয়ার্ডে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের পক্ষ থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাব্বির আহমেদের সঞ্চালনায় আয়োজিত কর্মসূচিতে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া এসময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলী, যুগ্ম আহ্বায়ক মনসুর আলম, শাখাওয়াত হোসেন পিয়াল ও মাহমুদ আলী।
এ সময় মহানগর যুবদল নেতা মো. আলাউদ্দীন, মনির আহমেদ, হাফেজ নুরুল আজিম, আব্বাস আলী, এরশাদ আলী, তোফাজ্জল হোসেন মানিক, গাজী সাইফুল ইসলাম, মো. জামাল উদ্দিন, মো. বাহাদুর, তাজ মোহাম্মদ, মো. সাইফুদ্দিন, মো. মোরশেদ আলী, মো. ইয়াসিন, মো. সুমন, ওমর আলী রনি, মো. সোলাইমান, আলতাফ হোসেন, রেজাউল করিম মাসুদ, আজগর আলী, রোম্মান হোসেন, মহিউদ্দিন পাশা, টিপু সুলতান, এহসান আলী নকিব, আরজু ও সোহেল রানাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। মানুষের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে সমাজে পারস্পরিক সহমর্মিতা ও দায়িত্ববোধ আরও শক্তিশালী হয়। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার কষ্ট লাঘবে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়।
কর্মসূচির শেষে দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ, মানুষের শান্তি-সমৃদ্ধি এবং দেশের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
















