সীতাকুণ্ড প্রতিনিধি: পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুলের কেশবপুরস্থ গাউসিয়া কমিটির আয়োজনে এবং স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ফ্রী চিকিৎসাসেবা, বৃক্ষ রোপন এবং আজিমুশমান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ইকরা ইসলামিক মডেল মাদ্রাসা সংলগ্ন মাঠে ফ্রী চিকিৎসাসেবা, ব্লাডগ্রুপ নির্নয় করা হয়। এছাড়া ইকরা ইসলামিক মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়। বাদ আসর থেকে রাতব্যাপী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) এর তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সঃ) এর জীবনাদর্শ এবং মানবতার কল্যাণে তাঁর শিক্ষা ও সুন্নাহ অনুসরণের উপর গুরুত্বারোপ করেন। সেই ধারাবাহিকতায় সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এগিয়ে আসার জন্য সবার প্রতি আহবান জানান। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে মিলাদ, দরুদ ও নাতে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ প্রাঙ্গণ।
সীতাকুণ্ড উপজেলা আহলে সুন্নত ওয়াল জামাআত সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন আল কাদেরীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাআতের নির্বাহী চেয়ারম্যান মুহাম্মদ আবুল কাসেম নূরী সাহেব। প্রধান বক্তা ছিলেন মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাসেমী, বিশেষ অতিথি ছিলেন হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ সিরাজুদ্দৌলার আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ গাউসুল ফারুক আল কাদেরীসহ বিভিন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।














