সকল ধর্মের মানুষের মাঝে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে: আসলাম চৌধুরী

64

সীতাকুণ্ড প্রতিনিধি: বাংলাদেশ আমাদের সবার, এ দেশ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করেছে। তাই ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করে আমরা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।

Advertisement

শুক্রবার সকাল ৯ টায় চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম গিরিশ ধর্মশালা প্রাঙ্গনে জন্মাষ্টমী উপলক্ষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ২৫৩৩ তম আবির্ভাব তিথি উপলক্ষে জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্য বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, সীতাকুণ্ডে হিন্দুধর্মাবলম্বীদের তীর্থস্থান রয়েছে যা এই অঞ্চলকে প্রতিবেশী দেশের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ স্থান। তাই স্থানটিকে আরো আধুনিক করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।

উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতম কুমার নাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রী সুনন্দ ভট্টাচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধক ছিলেন চন্দ্রনাথ রাম কৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ।

বক্তব্য রাখেন, সীতাকুন্ড মঠ ও মিশনের স্বামী হরিকৃপানন্দ মহারাজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব মোরছালিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব ছালেহ আহমেদ ছলু, শ্রী জিতেন্দ্র নারায়ণ দাশ নাটু, জুয়েল চক্রবর্তী, মিঠুন বৈষ্ণব, সীমা নাথ, অমলেন্দু কনক, মনোজ কুমার নাথ, ঝুলন কান্তি রায়, রূপন দে, গোপাল শর্মা,বাবুল বাহাদুর শাস্ত্রী,পূজন দে, নন্দন চক্রবর্তী, মোহন পাল, কাকন দাশ,পাবন কৃষ্ণ দাশ প্রমূখ।

Advertisement