সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্তে আরো এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫

93

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো এক শিশুর কন্যার মৃত্যু হয়েছে। তার নাম লামিয়া আক্তার (৪)। সে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বার আউলিয়ার পশ্চিম পাশে ভূইয়া বাড়ির মৃত মোঃ ইমন এর মেয়ে। এ নিয়ে সীতাকুন্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৫ জনের মৃত্যু হলো।

Advertisement

স্থানীয় সূত্রে জানাযায়, গত ৪ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিলো শিশুকন্যা লামিয়া। বৃহস্পতিবার তাকে ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন লামিয়া আক্তারের নিকটাত্মীয় মোঃ জিসান।

এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুন্ড উপজেলায় তিন শিশুসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।

Advertisement