সীতাকুণ্ডে উদ্ধার হওয়া গৃহবধূর লাশের পরিচয় মিলেছে, মা-বাবার দাবী হত্যাকারী স্বামী

106

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াল উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশে ক্ষেত থেকে শুক্রবার সকালে হাত বাঁধা অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত গৃহবধূর পরিচয় মিলেছে। তার নাম চন্দনা রাণী দাশ। সে সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের বসরতনগর এলাকার তেজেন্দ্র দাস ও বালা দাসের মেয়ে এবং কুমিরা ইউনিয়নের অজয় দাসের স্ত্রী।

Advertisement

চন্দনা রাণী দাসের পিতা মাতার দাবি যৌতুকের জন্য তার স্বামী অজয় দাশ তাকে হত্যা করেছে। পরিবারের সদস্যদের দাবি, প্রায় এক বছর আগে কুমিরা ইউনিয়নের অজয় দাসের সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে গোপনে বিয়ে হয় চন্দনার। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ স্বজনদের। ঘটনার আগের দিনও নির্যাতনের শিকার হয়ে চন্দনা বাবার বাড়িতে ফিরে এসেছিলেন বলে দাবি পরিবারের। পরে তিনি আবার স্বামীর বাড়িতে চলে যান। এর এক দিন পর তাঁর মরদেহ উদ্ধারের খবর পান স্বজনেরা।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে মরদেহের ছবি ছড়িয়ে পড়ার পর শুক্রবার বিকেলে পরিবারের সদস্যরা চন্দনার পরিচয় শনাক্ত করেন। শুক্রবার সকালে হাত বাঁধাবস্থায় হিন্দু গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement