আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭০তম পর্ষদ সভা অনুষ্ঠিত

2

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ৪৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি ব্যাংকের কার্যক্রম ও ব্যবসায়িক অগ্রগতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান আলহাজ্ব সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, হাফেজ আলহাজ্ব মোঃ এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মোহাম্মদ ইমাদুর রহমান, আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম এবং এস. এম. জহির উদ্দিন হায়দার, এফসিএমএ উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) মুহাম্মদ আনিছুর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান, এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা উপস্থিত ছিলেন।

Advertisement