আইআইইউসি এলাকায় সড়ক দুর্ঘটনার পর হাইওয়েতে স্থাপন করা হলো স্পিডব্রেকার

32

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত ও দুইজন আহত হওয়ার ঘটনার পর আজ বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাইওয়েতে স্পিডব্রেকার স্থাপন করা হয়েছে।

Advertisement

গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার পর সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এলাকায় দুর্ঘটনা প্রতিরোধে স্পিডব্রেকারের পাশাপাশি কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement