প্রি-পেইড বিদ্যুৎ মিটার ব্যবহারকারীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো)। সিস্টেম আধুনিকায়নের কাজের কারণে আগামী ৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে ৬ নভেম্বর (শুক্রবার) রাত ১০টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা প্রি-পেইড মিটারে রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে।
ডেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ করে যেসব প্রি-পেইড মিটারের নম্বর ‘৩’ দিয়ে শুরু, সেসব মিটারে রিচার্জ করতে সমস্যা হতে পারে।
এ পরিস্থিতিতে গ্রাহকদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় রিচার্জ সম্পন্ন করে পর্যাপ্ত ব্যালান্স রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে রিচার্জ সেবা বিঘ্নিত হওয়ার অর্থ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা নয়। মিটারের ব্যালান্স শেষ হয়ে গেলে গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন।
তাই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ সংকট এড়াতে আগেভাগেই সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: ডেসকোর বিজ্ঞপ্তি।

















