প্রকল্প বাতিলের ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেঃ নাগরিক সমাজ

324

প্রকৃতির অসীম দানে-ঋদ্ধ সিআরবির মতো এরকম বড় উন্মুক্ত স্থান চট্টগ্রামে আর নেই। শতবর্ষী বৃক্ষরাজি পাহাড়, টিলা ও উপত্যকায় ঘেরা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যম-িত অনন্য প্রাকৃতিক স্থান সিআরবি ধ্বংসের পাঁয়তারা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

Advertisement

চট্টগ্রামের সংবেদনশীল একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যিনি সিআরবি রক্ষার এ আন্দোলনকে সমর্থন করেন না। হাসপাতালের নামে ব্যবসা প্রতিষ্ঠান বানানোর চেষ্টা যারা করছেন তারা ভুল করছেন। এ সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন আরো জোরদার করতে হবে। যতদিন প্রকল্প বাতিলের ঘোষণা না হবে ততদিন আন্দোলন চালিয়ে যেতে হবে।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম নিয়ে ভাবেন। নিশ্চয় উনার কাছে এতদিনে এ বার্তা পৌঁছে গেছে। আশা করি তিনি সঠিক সিদ্ধান্ত দিবেন।রেলের জমি সংরক্ষণ করার কথা রেল কর্তৃপক্ষের। উল্টো তারাই সে জমি দিয়ে দিচ্ছে আর আমাদের আন্দোলন করতে হচ্ছে। আমাদের একটাই দাবি এখানে কোনো হাসপাতাল হবে না। কেউ বলছে শিরীষ তলায় হবে না গোয়ালপাড়ায় হবে। তাদের চিহ্নিত করে রাখুন। এরাই দেশের শীর্ষজনকে ভুল বুঝিয়ে এই প্রকল্প নিয়েছেন। তারা গণশত্রু। ইউনাইটেডের টাকা খেয়ে তারা এ কাজ করছে। প্রধানমন্ত্রীকে তারা ভুল বুঝাচ্ছে। শেষ কথা এখানে আমরা কোনো বেসরকারি হাসপাতাল হতে দেব না।

আজ শনিবার (২৮ আগস্ট) নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত সিআরবি রক্ষা আন্দোলনে বক্তাগণ এসব কথা বলেন।

আবৃত্তি শিল্পী প্রনব চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক সমাজ, চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ ইউনুস, নাগরিক সমাবেশ, চট্টগ্রামের যুগ্ম সদস্য সচিব স্বপন মজুমদার, চবি ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহজাহান চেওধুরী, কবি অধ্যাপক হোসাইন কবির, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিউর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা দেবাশীষ নাথ দেবু, পরিবেশ ও মানবাধিকার আন্দোলন (পমা)র সহ সভাপতি লায়ন এ কে জাহেদ চৌধুরী, শিক্ষক নাসরিন আক্তার, মহানগর কৃষক লীগ নেতা এডভোকেট আবুল কাশেম চৌধুরী, আবৃত্তি শিল্পী দিলরুবা খানম, শিল্পী নারায়ণ চন্দ্র দাশ, হুমায়ুন কবির মাসুদ, আওয়ামীলীগ নেতা তাপস দে, স্মাইল বাংলাদেশের সমন্বয়কারী নজরুল ইসলাম জয়, ব্যবসায়ি নেতা লায়ন মাহবুব রানা প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন শিল্পী তৈয়বা জহির আরশী।

Advertisement