আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

31

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এ ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ও ব্যবস্থাপকদের নেতৃত্বের গুণাবলি, আন্তঃব্যক্তিক দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে ‘কানেক্ট, ইনফ্লুয়েন্স এন্ড গ্রো : লিডাশিপ ডেভেলপমেন্ট এন্ড ইন্টারপার্সোনাল এক্সেলেন্স’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

১১ নভেম্বর, ২০২৬ বুধবার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাফিউজ্জামান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী।

প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন কানাডার আলবার্টা প্রদেশের এডমন্টনভিত্তিক ‘জিয়াস ল্যাঙ্গুয়েজ সেন্টার ইনকরপোরেটেড‘-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। এতে ব্যাংকের মোট ৩৯ জন সিনিয়র নির্বাহী ও ব্যবস্থাপক অংশগ্রহণ করেন।‘কানেক্ট, ইনফ্লুয়েন্স এন্ড গ্রো’ প্রতিপাদ্যের আলোকে প্রশিক্ষণ কর্মসূচিতে কার্যকর নেতৃত্ব, পারস্পরিক আস্থা, ইতিবাচক প্রভাব বিস্তার, দলগত সহযোগিতা ও ধারাবাহিক দক্ষতা উন্নয়নের
ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাফিউজ্জামান প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে ইফেক্টটিভ লিডাশিপ, প্রফেশনাল স্কিলস, ইন্টাপার্সোনাল রিলেশনশিপের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, পরিবর্তনশীল ব্যাংকিং পরিবেশে পেশাগত জ্ঞানের পাশাপাশি যুগোপযোগি যোগাযোগ দক্ষতা, ইমোশনাল ইন্টেলিজেন্স, টিম কো-অর্ডিনেশন, পজিটিভ ডিসিশন মেকিং এবং সহকর্মীদের অনুপ্রাণিত করার সক্ষমতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণ হতে প্রাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ কর্মক্ষেত্রে বাস্তবসম্মতভাবে প্রয়োগের জন্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক মানবসম্পদের জ্ঞান, দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে নিয়মিত বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এর মাধ্যমে দক্ষ, গতিশীল ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম মানবসম্পদ গড়ে তোলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক উৎকর্ষ ও টেকসই প্রবৃদ্ধি অর্জনে ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Advertisement