আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

কোয়াটার ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ও চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল

1

আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়ে কোয়াটার ফাইনাল রাউন্ড নিশ্চিত করেছে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি (গ্রুপ “বি”) ও চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল (গ্রুপ “সি”)। এর পূর্বে “এ” গ্রুপ থেকে চট্টগ্রাম ১১, “ই” গ্রুপ থেকে আলো সিড়ি ক্লাব দ্বিতীয় পর্ব কোয়াটার ফাইনালে উঠেছে।

Advertisement

শনিবার শহীদ শাহজাহান মাঠে দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি দারুণ উত্তেজনাপূর্ন ম্যাচে ১ উইকেটে উদীয়মান ক্রিকেট একাডেমিকে এবং দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল ৬ উইকেটে আসওয়াদ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।

সকালে অনুষ্ঠিত প্রথম ম্যাচে টসে জিতে উদীয়মান ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে জসিম সর্বোচ্চ ৪২ বলে ৯১, আবদুল্লাহ ৩০ বলে ৫৮ ও কোহলা ১২ বলে অপরাজিত ২৭ রান করেন। বল হাতে সন্দ্বীপ ক্রিকেট একাডেমির খালেদ ও রানা ২টি আরিফ, ওবায়দুল্লাহ ও জাহিদ ১ টি করে উইকেট লাভ করে।

জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ২২০ রানে ৯ উইকেটে হারিয়ে দারুণ চাপে পড়লেও শেষ পর্যন্ত আস্থার সাথে খেলে শেষ জুটি ৩ বল হাতে রেখে ১৯.৩ ওভারে ২৩৮ রান করে দারুণ এক জয় তুলে নেয়। দলের পক্ষে ওবায়দুল্লাহ সর্বোচ্চ ২৭ বলে ৭৪, আরাফাত মিতুন ১৫ বলে ৪১ ও তাসলিম অপরাজিত ২৮ বলে ৩৬ ও মোমিন জনি ১৯ বলে ৩১ রান করেন। বল হাতে উদীয়মান ক্রিকেট একাডেমির কোহলা ৪৫ রানে ৩, মিজান ৬৮ রানে ২ ও হেলাল, সাদিক, আরাফাত ১ টি করে উইকেট লাভ করে।

প্রথম খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ সন্দ্বীপ ক্রিকেট একাডেমির ওবায়দুল্লাহ’র হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন।

দুপুরে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে আসওয়াদ ক্রিকেট একাডেমি ২০ ওভারে ৮ উইকেটে ৮ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে ব্যাট হাতে আইয়ুব সর্বোচ্চ ৪৬ বলে ৬০, মোস্তাকিম ৩৩ বলে ৫৩, তানভীর ১৫ ও ফয়সল অপরাজিত ১৪ রান করেন। বল হাতে চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দলের আরিফ ৩৫ রানে ৪, সুফিয়ান ২৯ রানে ২ ও আদিল ১ উইকেট লাভ করেন। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রেলওয়ে ক্রিকেট দল ১৮.৪ ওভারে রান উইকেটে ১৭২ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে ফাহিম মুনতাসির সর্বোচ্চ অপরাজিত ৪২ বলে ৭২, আদিল চৌধুরী ১৭ বলে ৩৩, সালমান বিন আজিজ ২৪ ও ইব্রাহিম ২০ রান করেন।

ম্যাচে বল হাতে আসওয়াত ক্রিকেট একাডেমির তানভীর, আসিফ, রুবেল ও সাগর ১টি করে উইকেট লাভ করে।

খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ রেলওয়ে দলের ফাহিম মুনতাসির এর হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

খেলা শেষে প্রতিদিনের আয়োজন খেলা দেখতে আসা শিক্ষার্থীদের মধ্য থেকে রাফেল ড্র বিজয়ীদের হাতে তুলে দেন সিডিএ চেয়ারম্যান ইন্জিনিয়ার বেলায়েত হোসেন, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও চট্টগ্রাম মহানগর যুব দলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।

চট্টগ্রাম মহানগর যুবদলের সহ -সভাপতি ফজলুল হক সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য শাহজালাল পলাশ, ইউনুছ মুন্না, এফ এ এফ রুমি, শওকত খান রাজু, মামুনুর রশিদ মামুন, আব্দুল করিম, এইচ এম হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ।

আগামীকাল রবিবার (১৫ নভেম্বর) এর খেলা :
সকাল ৯.০০ টায় : সাইনিং স্পোর্টস একাডেমি বনাম হাজী ক্যাম্প একাদশ
দুপুর ১.০০ টায় : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম নিও ক্রিকেট একাডেমি

Advertisement