দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, বোমাবাজি, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর (সোমবার) বিকালে আকবরশাহ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব তৌসিফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন বুলু বলেন, “বাংলাদেশে আর কোনো স্বৈরাচার, সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি চলতে দেওয়া হবে না। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে জনগণের জানমালের নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “যারা আবারও সহিংসতা, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে পাড়া-মহল্লায় জনগণের পাশে থেকে যেকোনো ধরনের নাশকতা ও উসকানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
প্রধান বক্তা ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “১৪ শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে আবারও সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। যারা অতীতের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তাদের মনে রাখতে হবে—বাংলাদেশের জনগণ আর কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না। রাজনীতির নামে বোমাবাজি, অগ্নিসংযোগ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে হবে।”
তিনি আরও বলেন, “পালিয়ে গিয়ে কিংবা ষড়যন্ত্র করে জনগণের রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখা যাবে না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের রাজপথে সজাগ, সতর্ক ও সুসংগঠিত থাকতে হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল হক টুটুল
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাছির উদ্দিন, যুগ্ম আহবায়ক আবদুল মোতালেব, মো:আজাদ, মো :খোকন, ইবনে আমীন সুমন, মো:হেলাল, সদস্য মো:হাসান, রেজাউল, রুহুল আমীন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, মোঃ হানিফ, সদস্য সচিব মোঃ হানিফ, মোঃ রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রাসেল, মোঃ আশ্রাফ আলীসহ মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।

















