পঙ্গুত্ব বরণ করা বিএনপি নেতাকে তারেক রহমানের হুইল চেয়ার প্রদান

352

মিরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. শাহ আলম চৌধুরী জটিল রোগে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন। ফলে চলাফেরা করতে অসুবিধাসহ নানা সমস্যা হচ্ছে। বিষয়টি জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির প্রবীণ এই নেতাকে অটো হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার মিঠানালা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. শাহ আলম চৌধুরীর বাসভবনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অটো হুইল চেয়ার হস্তান্তর করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এসময় উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নূরুল আমিন, যুগ্ম আহ্বায়ক শাহিদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, ১০নং মিঠানালা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল রহমান তপন প্রমুখ ।

Advertisement