সীতাকুণ্ডে দুই ট্রেনের মাঝে পড়ে নিহত ১ আহত ২

694

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মাহবুব (২০) নামের এক পর্যটক নিহত হয়েছেন। এসময় আরো দুইজন আহত হয়।

Advertisement

আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুব মুন্সীগঞ্জের সিরাজদিখান মধ্যেরচর হাসকান্দি এলাকার মোঃ দুলাল মিয়ার পুত্র।

বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেইল সীতাকুণ্ড থামে এবং একই সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস একই স্থানে আসলে দিগ্বিদিক বুঝতে না পেরে দুর্ঘটনায় পতিত হয় তিনজন। এসময় মাহবুব নামের একজন নিহত হয়। রেল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তাছাড়া গুরুতর আহত দু’জনকে তাদের সঙ্গীগন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

Advertisement