শংকর মঠ ও মিশনের শতবর্ষ পূর্তি উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে মতবিনিময় সভা শুক্রবার

326

আগামী ১৬ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের শতবর্ষ পূর্তি, শ্রীশ্রী বিশ্বনাথ মন্দিরের দারোদঘাটন ও রুদ্রাভিষেক অনুষ্ঠান।

Advertisement

স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিতব্য সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সফল করার লক্ষ্যে আগামীকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

উক্ত সভায় শঙ্কর মঠ ও মিশনের সকল ভক্ত, শিষ্য ও সুহৃদবৃন্দসহ সংশ্লিষ্টদেও যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

Advertisement