স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ও জেএমসেন স্কুলের ফুটবল অনুশীলন অনুষ্ঠিত

316

মুজিব শতবর্ষ ও শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত শেখ রাসেল স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর অংশগ্রহণকারী কোতোয়ালি থানার দুই স্কুল বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয় ও জে এম সেন স্কুল দলের ফুটবল অনুশীলন অনুষ্ঠিত হয়।

Advertisement

অনুষ্ঠানে বি আরও স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়ের টীম ম্যানেজার মোঃ মোশাররফ হোসেন লিটনের সঞ্চালনায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নিজাম উদ্দিন পিপিএম (বার), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য মোঃ হাসান মুরাদ বিপ্লব, ফুটবল কোচ মোঃআবুল কাশেম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চট্টগ্রাম এর টীম ম্যানেজার মোঃ হারুন-অর- রশিদ, কোতোয়ালি থানার এস আই মৃণাল কান্তি মজুমদার, বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় এর ক্রীড়া শিক্ষক মোঃ জানে আলম ও ফুটবল কোচ মোঃ মহসিন সাজু, কোতোয়ালি থানা এ এস আই ও জে এম সেন স্কুল দলের টিম ম্যানেজার রুবেল বড়ুয়া ও কোচ আরিফ, সহকারী কোচ শাহরিয়ার ইসলাম।

আরো উপস্থিত ছিলেন- মোহম্মদ আলমগীর, মোহাম্মাদ সালাউদ্দীন, মোহাম্মদ আফসার উদ্দিন, সাইমন আহমেদ শাহেদ, ইরফান হোসেন সজিব, মোঃ নুরুদ্দিন, আরিফুল ইসলাম মারুফ, মিন্টু ও  মান্না প্রমুখ।

প্রধান অতিথি ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন খেলাধুলার উন্নয়নে বর্তমান মাননীয় পুলিশ কমিশনার সালেহ মোঃ তানভীর অত্যন্ত আন্তরিক ও ফুটবলপ্রেমী, তার নির্দেশক্রমে কোতোয়ালি থানার বিভিন্ন খেলাধুলায় উন্নয়নে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করবো, এতে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। ইনশাআল্লাহ কোতোয়ালী থানা এই টুর্নামেন্টের সকল নিয়ম কানুন ও শৃঙ্খলা রক্ষা করে সুন্দর ফুটবল খেলা সকলকে উপহার দিবেন।

Advertisement