ডিএ্যাব’র চট্টগ্রাম জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

454

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ -ডিএ্যাব’র চট্টগ্রাম জেলার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

Advertisement

প্রকৌশলী মো: আবদুল্লাহ আল (টিটু)কে সভাপতি ও প্রকৌশলী এস এম আহছানুজ্জামান (আহছান)কে সাধারণ সম্পাদক করে ডিএ্যাব চট্টগ্রাম জেলার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন করেছেন সংগঠটির কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান (সন্টু) এবং মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ প্রকৌশলী সুব্রত সেন এবং সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রুবেল আহমেদ সহ মোট ৪৩ জন।

Advertisement